জাতীয়

শাহজালালে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ ‘বোমা’ উদ্ধার করেছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে কনস্ট্রাকশন-৫ এ নির্মাণকাজ চলাকালে এ ‌সিলিন্ডারসদৃশ ‘বোমা’র সন্ধান পান নির্মাণ শ্রমিকরা।

বিমানবন্দর সূত্র জানায়, নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ছুটে আসে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে তারা সেটাকে নিস্ক্রিয় করতে বিমানবাহিনীর রসুলপুর ঘাটিতে নিয়ে যায়। সেখানে ২৫০ কেজি ওজনের বোমাসদৃশটি নিস্ক্রিয় করে বিমানবাহিনী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনালের কনস্ট্রাকশন-৫ এ কাজ চলাকালে ২৫০ কেজি সিলিন্ডারসদৃশ বোমার সন্ধান মেলে। পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটা উদ্ধার করে রসুলপুর ঘাঁটিতে নিস্ক্রিয় করতে নিয়ে গেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা