জাতীয়

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে আগ্রহী ইউএই : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে আগ্রহী বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পনগরে আরব আমিরাতের উদ্যোক্তারা শিল্প স্থাপনের জন্য জায়গা চেয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আলহামৌদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে এ কথা জানান তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, আজকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে এসেছেন। সাক্ষাৎকালে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন ইউএই ও বাংলাদেশ একই বছর স্বাধীনতা অর্জন করেছিল। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেঙ্গ ইউএই-এর প্রতিষ্ঠাতা শেখ জাহিদবিন সুলতান আল নাহিয়ানের গভীর সম্পর্ক ছিল।

আমাদের দেশ গঠনের ক্ষেত্রেও শুরু থেকে ইউএই’র অনেক ভূমিকা ছিল। ইউএই-তে আমাদের লাখ লাখ শ্রমিক নানা ক্ষেত্রে বিভিন্ন পেশায় কাজ করছে। তারা সেখানে অন্যান্য দেশ থেকে অনেক স্বাধীনভাবে কাজ করছে।

তথ্যমন্ত্রী বলেন, আরব আমিরাতকে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুরোধ জানিয়েছি। ইতোমধ্যে মিরসরাই ইকোনমিক জোনে (ইপিজেড) বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে। সেই শিল্পনগরে ইউএই জায়গা চেয়েছে। যাতে সেখানে শিল্প উদ্যোগক্তারা শিল্প স্থাপনে বিনিয়োগ করতে পারে। সে বিষয়ে আজকে আলোচনা হয়েছে।

ড. মাহমুদ বলেন, শেখ জাহিদবিন আল নাহিয়ানের সম্মানে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রামের হাটহাজারিতে একশ একরের বেশি জায়গা দেওয়া হয়েছিল বহু আগে। সেখানে একটি হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করেছি। এছাড়া ইউএই বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে আগ্রহী।

আরব আমিরাতে শ্রম ভিসা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে যে জটিলতা ছিল সেগুলোর অনেকগুলো সমাধান হয়েছে। অন্যান্য সমস্যাগুলো নিয়েও আলোচনা করেছি। সেগুলো প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা