জাতীয়

আগামী বছরের এপ্রিল থেকে রাজধানীতে ‘সবুজ বাস’

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর তথা ১ এপ্রিল ২০২১-এ রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে পরিক্ষামূলকভাবে ‘বাস রুট রেশনালাইজেশনে’র মাধ্যমে একটি রুটের আংশিক অংশে বাস চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।’

মঙ্গলবার (৮ ডিসেম্বর) গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন' নামের কমিটির ১৪তম সভা শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন মেয়র। সকাল ১১টায় শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুই সিটি করপোরেশনের কর্মকর্তা, বাস মালিক সমিতির সভাপতি, বিআরটিসির চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিরা।

সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান, ২২টি কোম্পানির ৪২টি রুটে ৯টি ক্লাস্টারের মাধ্যমে বাস রুট রেশনালাইজেশনের যে প্রস্তাব আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে এসেছে, সেটি আমরা চূড়ান্তকরণ করেছি এবং এই সিদ্ধান্তের আলোকে উত্তর সিটি করপোরেশনের ঘাটারচর ও দক্ষিণ সিটির মতিঝিলের একটি রুটের আংশিক অংশে পরিক্ষামূলক ভাবে ফ্রাঞ্চাইজি ব্যবস্থা চালু করব।

আগামী বছরের ৩১ মার্চের মধ্যে বাস রুট ফ্রাঞ্চাইজির সকল কার্যক্রম শেষ করার জন্য সিটি করপোরেশনের অংশীদারদেরকে নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যেই আমরা দায়িত্বগুলো তাদের মধ্যে ভাগ করে দিয়েছি এবং ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্তের আলোকে আমরা সবুজ রঙের বাস চালু করব।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, 'যানজটমুক্ত ঢাকা গড়তে আমরা বাস রুট ফ্রাঞ্চাইজি পাইলটিং চালু করছি। এটা করার সময় কোন জায়গা থেকে বাস বের হবে, কোথায় যাত্রী ছাউনি হবে, বাসের চালক ও হেলপারদের ড্রেস কোড কী হবে, মালিকদের দায়িত্ব কী হবে, এইসব বিষয়ে আমরা আলোচনা করেছি।

এই চ্যালেঞ্জগুলোকে বাস্তবায়ন করতে আমাদের তিন মাস সময় লাগবে। এবং এই সময়ের মধ্যে আমরা সমস্ত চ্যালেঞ্জ দূর করে আগামী এপ্রিল থেকে প্রাথমিকভাবে একটি রুটের আংশিক অংশে বাস চালু করব। পরবর্তীতে ধীরে ধীরে ঢাকা শহরের সমস্ত রুটে এই কার্যক্রম বাস্তবায়ন শুরু করব।'

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা