অনিয়ম : চরভদ্রাসনের উপজেলা নির্বাচন বাতিল
জাতীয়

অনিয়ম : চরভদ্রাসনের উপজেলা নির্বাচন বাতিল

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।

রোববার (০৬ ডিসেম্বর) ইসি উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১০ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তদন্ত শেষে ইসির কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

নির্বাচনে অনিয়ম হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদের উপনির্বাচন বাতিল করা হলো। নতুন নির্বাচনের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর এ উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. কাউছার জয়ী হন।

নির্বাচনকে কেন্দ্র করে ইউএনওর সঙ্গে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরী) দুর্ব্যবহারের একটি ফোন রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রকাশ্য জনসভায় ম্যাজিস্ট্রেটদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন। তার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী কাওসারের পক্ষে প্রভাব খাটান বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগে নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। এই মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা