জাতীয়

ঢাবি ক্যাম্পাসে নবজাতকের মরদেহ 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের উল্টোদিকের ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গামছা এবং লালচে কাপড়ে মোড়ানো ছিল নবজাতকের মরদেহটি। শনিবার (০৫ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই ওখানে নোংরা কাপড়গুলো পড়েছিল। সড়কে এমন অনেক কাপড় পড়ে থাকে তাই পথচারীদেরও কারও চোখে পড়েনি। দুপুরে কাপড়ের কিছু অংশের ভেতর থেকে নবজাতকের শরীর দেখতে পেয়ে থানায় জানায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাবির জগন্নাথ হলের উল্টোদিকে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কাপড় দিয়ে মোড়ানো এক মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছেলে না মেয়ে এটা এখনো জানা যায়নি।’

তিনি আরও জানান, নবজাতকের নিচের অংশ অনেকটা পচে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা