জাতীয়

বসবে এটিপিএস : ট্রেন নিজেই দুর্ঘটনা এড়িয়ে চলবে

নিজস্ব প্রতিবেদক : এবার স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে ট্রেন দুর্ঘটনা এড়িয়ে হতাহতের ঘটনা থেকে মানুষকে বাঁচানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য স্থাপন করা হবে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম (এটিপিএস)। চালক ঘুমিয়ে পড়লেও দুর্ঘটনা যেন না ঘটে, সে ব্যবস্থা রয়েছে এটিপিএস ব্যবস্থায়। উন্নত বিশ্বে এ ব্যবস্থা আগে থেকেই চালু হয়েছে।

দেশের ট্রেনে এ অত্যাধুনিক যন্ত্র স্থাপন বিষয়ে রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে সমীক্ষা প্রকল্প গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ট্রেনের সুরক্ষা সম্ভব বলে আশা করছেন কর্মকর্তারা। রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান বলেন, এটিপিএস ট্রেন সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

তবে সমীক্ষার জন্য যেসব প্রস্তাবনা এসেছে তার কিছু সংযোজন-বিয়োজন করতে হবে। রেলওয়ে সূত্র জানায়, দেশে ২০১৪ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ৫ বছরে ৯৪৫টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে ১৪১ জন নিহত এবং ৩৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২৯টি দুর্ঘটনাই ঘটে ২০১৯ সালে।

রেলের অপারেশন বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৭৪ শতাংশ দুর্ঘটনা ঘটে ট্রেনের লাইনচ্যুতির কারণে। ৭০২ বার লাইনচ্যুতির মধ্যে ৩৪৯টি ঘটেছে অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে। তা ছাড়া ভুল অপারেশন তথা ভুল সিগন্যালের কারণেও এমনটি হয়ে থাকতে পারে।

রেলের ভাষায় একে বলে ওভারস্যুট বা ভায়োলেন্স। এর পরিপ্রেক্ষিতে স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা চালুর জন্য সমীক্ষা প্রস্তাব হাতে নিয়েছে রেলওয়ে। এর মনুষ্য ভুলে সিগন্যাল অমান্য এবং গতি নিয়ন্ত্রণ নির্দেশনা অমান্য করাসহ অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহণ সংস্থা রেলওয়ে বছরে ১২ কোটি ৯০ লাখের বেশি যাত্রী পরিবহণ করে। পুরনো অবকাঠামো, ট্র্যাক, ব্রিজ, রোলিংস্টক, সংকেত ব্যবস্থা ইত্যাদির সীমাবদ্ধতার কারণে নিরাপদ যাত্রা ব্যহত হচ্ছে।

তা ছাড়া অপারেশন বিভাগের জনবল সীমাবদ্ধতা, ইঞ্জিন-কোচের রক্ষণাবেক্ষণে ঘাটতিও দুর্ঘটনার কারণ। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, জনবলের ঘাটতি। স্টেশনমাস্টার, লোকোমাস্টার, পয়েন্টসম্যান ও সিগন্যাল মেইনটেনারদের অতিরিক্ত ডিউটি করতে হয়।

ফলে তাদের অসাবধানতা বা অবহেলার কারণে ট্রেন দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, গতি অতিক্রম করে মুখোমুখি ট্রেন সংঘর্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, এসব সমস্যা সমাধানে ট্রেন পরিচালনার ত্রুটি চিহ্নিত করে এর প্রতিকারের ব্যবস্থা করতে হবে। কারিগরি ও অপারেশনাল বিষয়ে নজর দিতে হবে। তা ছাড়া স্টেশনের সিগন্যালিং সিস্টেম সিটিসি, সিবিআই, রিলে মেকানিক্যাল ও নন-ইন্টারলকড সিস্টেমে নজর দিতে হবে। সর্বোপরি ট্রেন স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা