জাতীয়

বাংলাদেশে নির্মিত চীনা ফ্যাক্টরির স্লিপার দিয়ে পদ্মায় রেললাইন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : চীনের বিনিয়োগে নির্মিত ফ্যাক্টরি থেকে উৎপাদিত স্লিপার ব্যবহার করে তৈরী করা হবে দেশের দীর্ঘতম পদ্মা সেতুর রেল লাইন প্রকল্প। আর এই সেতুটিও নির্মাণ করছে চীনা কোম্পানি। বুধবার (২ ডিসেম্বর) এই ফ্যাক্টরিটি উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এরপর তিনি এটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের পরিচালক শামসুজ্জামান, পিবিআরএলপি প্রকল্প পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী ও সিআরইসির প্রকল্প পরিচালক ওয়াং কুনসহ অন্যান্য কর্মকর্তারা।

চীনা বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়েছে, বিশ্বসেরা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড বা সিআরইসি বাংলাদেশের প্রথম স্লিপার ফ্যাক্টরিটি নির্মাণ করে। ২২ আগস্ট এর কাজ সম্পন্ন হয়। তখন থেকেই এটি ছোট পরিসরে উৎপাদন শুরু করলেও উদ্ধোধনের পর পুরোদমে উৎপাদনে যায়।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাংলাদেশের মধ্য পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই রেলপথ নির্মাণের কাজ শেষ হলে এটি বাংলাদেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করবে। রেলপথটি ঢাকা স্টেশন থেকে শুরু হয়ে মাওয়া, পদ্মা বহুমুখী সেতু এবং ভাঙ্গা হয়ে যশোরে গিয়ে শেষ হবে। চীন নির্মিত এই কারখানা থেকে প্রতিদিন গড়ে ৫শরও বেশি স্লিপার তৈরি করা যাবে।

পদ্মা সেতুর জন্য এখান থেকে ৩ লাখ ৭০ হাজার স্লিপার তৈরি করা হবে। এ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক বার্তায় সিআরইসিকে ধন্যবাদ জানান। এ ছাড়া সিআরইসির প্রকল্প পরিচালক ওয়াং কুন জানান, বাংলাদেশ রেলওয়ের অনুমতি সাপেক্ষে বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রকিউরমেন্ট অনিশ্চয়তা দূর করবে এই ফ্যাক্টরী।

সকল দিক থেকে গুণগতমানের স্লিপার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে, দ্রুততম সময়ের মধ্যে স্লিপার তৈরি ও সরবরাহ করতে, নির্মাণ ব্যয় কমাতে এবং চীন থেকে অত্যাধুনিক ও উন্নতমানের প্রযুক্তি পণ্য আমদানির জন্য সিআরইসি স্লিপার ফ্যাক্টরিটি তৈরি করেছে।

স্লিপার ফ্যাক্টরিটি স্লিপার-লেইং বেজের অংশ। ওয়াং কুন বলেন, স্লিপার-লেইং বেজটিতে বর্তমানে দুইশ’ স্থানীয় কর্মী কাজ করছেন, যারা সিআরইসির সিনিয়র চীনা বিশেষজ্ঞদের কাছ থেকে পেশাদার প্রশিক্ষণ লাভ করেছেন।

চলতি বছরের ২২শে আগস্ট স্লিপার ফ্যাক্টরিটি ছোট পরিসরে উৎপাদন শুরু করে। এখন পর্যন্ত ফ্যাক্টরিটি খুব ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং এখান থেকে উৎপাদিত স্লিপারগুলো বেশ উন্নতমানের।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা