জাতীয়

সেরা ভ্যাটদাতা ১৪০ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ও জেলাপর্যায়ে ১৪০ প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা হিসাবে নির্বাচিত করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে জাতীয়পর্যায়ে নয়টি প্রতিষ্ঠান ও জেলাপর্যায়ে ১৩১টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার শাখার দ্বিতীয় সচিব ইসরাত জাহান রুমার সই করা চিঠি-সূত্রে এসব তথ্য জানা গেছে।

এরআগে গত ৩০ নভেম্বর এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। নোটিশে সেরা করদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

জাতীয়পর্যায়ে সেরা ভ্যাটদাতা হলো, উৎপাদন খাতের পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।

ব্যবসায় খাতে ঢাকার মেসার্স হ্যামকো করপোরেশন লিমিটেড, সিমেন্স বাংলাদেশ লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড। সেবা খাতে চট্টগ্রামের চিটাগাং ওয়্যার হাউস লিমিটেড, কাতার এয়ারওয়েজ গ্রুপ (কিউসিএসসি) ও সামিট কমিউনিকেশনস লিমিটেড।

অন্যদিকে, পাশাপাশি জেলাপর্যায়ের ১৩১টি প্রতিষ্ঠানকেও একইভাবে তিন শ্রেণিতে সম্মাননা দেয়া হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু নামকরা প্রতিষ্ঠান রয়েছে।

জেলাপর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো- ঢাকা জেলার ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস, সিমেন্স হেলথ কেয়ার, থাই এয়ারওয়েজ; গাজীপুরের ড্রাগ ইন্টারন্যাশনাল, নিলয় মটরস, হাতিল কমপ্লেক্স; মুন্সিগঞ্জের এসকোয়্যার হেভি ইন্ডাস্ট্রিজ; নারায়ণগঞ্জের বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স; নরসিংদীর আরএফএল ইলেকট্রনিকস; মানিকগঞ্জে আকিজ স্টিল মিলস, পদ্মা রিভারভিউ; পাবনার স্কয়ার টয়লেট্রিজ; চট্টগ্রামের এক্সক্লুসিভ ক্যান লিমিটেড, চৌধুরী টি ওয়্যারহাউস; সিলেটের গ্রিন লাইন পরিবহন; কুমিল্লায় লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড, বনফুল অ্যান্ড কোং; ব্রাহ্মণবাড়িয়ার হোটেল উজানভাটি অ্যান্ড রিসোর্ট; বরিশালের অলিম্পিক সিমেন্ট; রংপুরে রিচম্যান ও লুবনান; ময়মনসিংহের মুক্তাগাছার মেসার্স গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান; টাঙ্গাইলের গোপাল মিষ্টান্ন ভান্ডার; বগুড়ার এ বি সিরামিকস; নাটোরের বিসমিল্লাহ মটরস; রাজশাহীর সপুরা সিল্ক ইন্ডাস্ট্রিজ; মৌলভীবাজারের গ্রিন লিফ ইনোভেশন লিমিটেড; ফেনীর মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজসহ আরও কিছু প্রতিষ্ঠান।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা