জাতীয়

আইইবির সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু একটি প্রতিকৃতি নয়, বরং এ ভাস্কর্য বাংলাদেশের প্রতিচ্ছবি।’ এ পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সামনে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানী রমনায় আইইবি সদর দফতরের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। আইইবি, আইইবি ঢাকা কেন্দ্র এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের হায়েনাদের কাছ থেকে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার প্রতি অবমাননা করা মানে বাংলাদেশকে অবমাননা করা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ভাস্কর্য নিয়ে একটি ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে মৌলবাদী গোষ্টী।

যারা ১৯৭১ সালে ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করার মাধ্যমে আবারও মৌলবাদী গোষ্টী দেশের স্বাধীনতার বিরোধিতা করছে। স্বাধীনতার ইতিহাসের স্বাক্ষী আইইবি। তাই আইইবির সামনে আমরা বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণ করবো। ’

মানববন্ধনে আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল কালাম হাজারীর সঞ্চালনা বক্তব্য রাখেন, আইইবির ভাইস প্রেসিডেন্ট ও বিপিপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার,প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), সহকারী সাধারণ সম্পাদক ও বিপিপি টেলিটক শাখার সভাপতি প্রকৌশলী মো. রনক আহসান সহ প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা