জাতীয়

জনপদে শান্তি ফেরানোই আমাদের লক্ষ্য : বুলু

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশে গণতন্ত্র ফেরাতে এবং খালেদা জিয়ার মুক্তির জন্যই বিএনপি ভোটে অংশ নিচ্ছে। আমরা সব সময় চাই, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী জনপদে শান্তি ফেরানোই আমাদের লক্ষ্য। সেজন্য সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করুন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার বাসা থেকে টেলিকনফারেন্সে বেগমগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।বুলু বলেন, বিনা ভোটের সরকার ক্ষমতায় আসার পর তাদের দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ধর্ষণ, খুন ও সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। সেখানে আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চাই।

এজন্য সাবেক ছাত্রনেতা মনজুরুল আজিম সুমনকে বেগমগঞ্জ উপজেলার উপ-নির্বাচনে ধানের শীষে ভোট দিন। তিনি বলেন, আমি সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। এখন আমরা একটু ভালোর দিকে। সুস্থ থাকলে আমি এলাকায় যেতাম। আপনারা গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সুমনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বুলু বলেন, অতীতে বেগমগঞ্জ একটি শান্তিপূর্ণ জনপদ ছিল। এখন আর সেই পরিবেশ নেই। দখলদার সরকার ক্ষমতায় এসে এখানে সন্ত্রাস ও ধর্ষণের রাজত্ব কায়েম করেছে।

তারা এখন মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেয় না। স্থানীয় প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। নইলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, মঞ্জুরুল আজিম সুমন একজন যোগ্য দক্ষ ও জনপ্রিয় ব্যক্তি। ধানের শীষে ভোট দিয়ে আপনারা এ দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রতিকূল পরিবেশেও আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে। সব অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জবাব দিতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।

এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল আজিম সুমনসহ বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা