জাতীয়

সভা-সমাবেশ নিষিদ্ধ করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী : ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীতে অনুমতি ছাড়া যেকোনও ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ নিষিদ্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. রাশেদ খাঁন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বুধবার (২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বানুমতি ছাড়া ঢাকা মহানগরীতে যেকোনও ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ- বিজয়ের মাসে ডিএমপি কর্তৃপক্ষের এ ধরণের অগণতান্ত্রিক, জন-বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়৷ একইসঙ্গে সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার হরণ করে সংবিধান পরিপন্থী কাজ থেকে ডিএমপি কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানায়।

এতে আরও বলা হয়, আধুনিক রাষ্ট্রের অন্যতম শর্ত হলো - জনগণকে মত-প্রকাশের স্বাধীনতা প্রদান। কিন্তু বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহার করে জনগণের গণতান্ত্রিক কর্মসূচি সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ করেছে।

দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, করোনা মহামারিতে সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতি, লুটপাটসহ সাম্প্রতিক সময়ের নানা অপকর্মের কারণে সরকারের প্রতি যে জনরোষ তৈরি হয়েছে সেটা রুখতেই সরকার ও প্রশাসন এমন মানবতাবিরোধী ও মৌলিক অধিকার পরিপন্থী সিদ্ধান্ত নিয়েছে।

তাই বিজয়ের মাসে সংবিধান বিরোধী যে কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সরকার ও প্রশাসনকেও গণবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা