জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরাতে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। বাংলাদেশের গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’ নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

বুধবার (০২ ডিসেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এবং বিস্তৃত পরিসরের দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করতে বাংলাদেশের গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক করেন আর্ল মিলার। অনলাইনে অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রদূত মিলার চলমান মহামারি মোকাবিলায় জনগণের কাছে সঠিক ও নির্ভুল জীবন রক্ষাকারী তথ্য যথাসময়ে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রমের জন্য বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও রাষ্ট্রদূত মিলার ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের প্রাক্কালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের শক্তিশালী দিকগুলো তুলে ধরে দুই দেশের অংশীদারিত্বের ইতিবাচক পথচলা আরো জোরদার ও বিস্তৃত হওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মিলার তার বক্তব্যে কোভিড-১৯ মোকাবিলায় অব্যাহতভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব জ্বালানি বা ক্লিন এনার্জি ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা পুনরায় উল্লেখ করেন।

এছাড়াও, তিনি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তাকারী দেশ হিসেবে রোহিঙ্গা সঙ্কট সমাধান ও শরণার্থীদের নিজ দেশে নিরাপদে, স্বেচ্ছায়, টেকসইভাবে ও মর্যাদার সাথে প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পৃক্ততা ও মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মিলারের সঙ্গে সম্পাদক পরিষদের এই অনলাইন বৈঠক বাংলাদেশে বিদেশি কূটনৈতিক মিশন ও কর্মরত অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পাদক পরিষদের সংলাপের নতুন উদ্যোগের অংশ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা