জাতীয়

পরিবর্তন আসছে মাঠ প্রশাসনের কর্মীদের পদবিতে

নিজস্ব প্রতিবেদক : বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের আন্দোলনরত কর্মচারীদের পদ-পদবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছেন জানিয়ে মাঠ প্রশাসনের ১১-১৬ গ্রেডভুক্ত এসব কর্মীর পদবি পরিবর্তনের জন্য সোমবার এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নভেম্বরে প্রথম পক্ষের গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা প্রস্তাব তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে বর্তমান পদবিগুলো পরিবর্তন করে সচিবালয়ের মতো পদ-পদবি করার বিষয়ে আন্দোলন করে আসছেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য জনপ্রশাসন সচিবকে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

মাঠ প্রশাসন তথা বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মচারীরা পদোন্নতি ও বেতন গ্রেড পরিবর্তনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। ফলে সচিবালয়সহ অন্য সরকারি দপ্তর-অধিদপ্তরের কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা পেতে বারবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ধরনাও দিয়েছেন তারা।

এর পরও দাবি আদায় না হওয়ায় গত ১৫ থেকে ৩০ নভেম্বর কর্মবিরতি পালন করেন ওইসব প্রতিষ্ঠানের কর্মীরা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৫ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা আছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা