জাতীয়

আবারও করোনায় আক্রান্ত হলেন র‌্যাব-৪ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) অধিনায়ক মোজাম্মেল হক দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার(২ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন র‌্যাবের এই কর্মকর্তা। এর আগে, গত ২২ মে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

অধিনায়ক মোজাম্মেল হক জানান, শরীরে সামান্য জ্বর এবং ব্যথা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকেও বিস্তারিত পোস্ট করেছেন তিনি।

ফেসবুক তিনি লিখেছেন, ‘আজ বুধবার আবার দ্বিতীয়বারের মতো কোভিড ১৯ পজিটিভ হলাম। করোনা প্রতিরোধে সাধারণ ছুটি চলাকালে সদা সর্বদা মাঠে থেকে জনগণকে সমাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলতে উৎসাহ দিয়েছি। অসহায় দুস্থ কর্মহীন মানুষের মাঝে র‌্যাব-৪ এর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্য অনুযায়ী খাদ্য ও ত্রাণ সহায়তা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করছি। মাত্র ৩ দিন আগেও গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছি। করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে গণমানুষের পাশে দাঁড়াতে গিয়ে ইতিপূর্বে একবার করোনা আক্রান্ত হয়েছিলাম।’

মোজাম্মেল হক পোস্টে আরও লিখেছেন, ‘করোনা থেকে মুক্তি লাভের পর আবারও আমি করোবা প্রতিরোধে মাঠ পর্যায়ে ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। আমার স্ত্রী এবং দুই সন্তান গত ৭ দিন ধরে করোনা পজিটিভ হয়ে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক পরস্থিতি আল্লাহর ইচ্ছায় ভালো আছে। পরিবারের সদস্যদের সঙ্গে নমুনা দিয়ে দুইবার নেগেটিভ হয়েছিলাম। কিন্তু গতকাল মঙ্গলবার থেকে আমার জ্বর ও শরীর ব্যাথা থাকায় আজ সকালে আবারও নমুনা দিলে আজ ফলাফল কোভিড ১৯ পজিটিভ এসেছে। করোনা থেকে মুক্তি লাভের পর ইনশাআল্লাহ আইনশৃংখলা রক্ষার পাশাপাশি আবারও বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বীয় দায়িত্ব পালনে বদ্ধপরিকর। মহান রাব্বুল আলামীন আমাদের সকলের সহায় হোন।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা