চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১৪
জাতীয়

চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১৪

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের আশুলিয়ায় প্রতারণার অভিযোগে নারীসহ ১৪ জনকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল। আটকরা চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো।

রোববার (২৯ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ সিপিসি-২ এর উপ পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।

এর আগে রোববার (২৯ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার মোয়াজ্জেম হোসেন দুলাল তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় প্রতারণার শিকার ২০ জনকে উদ্ধার করা হয়।

আটকরা হলো- সোহেল রানা (৩২), ইমরান (১৮), রাব্বি মাহমুদ (১৮), ইব্রাহীম শেখ (২৪), চয়ন বারই (১৯), ফাহাদ (১৮), হাবিব (১৮), রাসেল (১৮), বাদল আহমেদ (১৮), তউসিফ (১৮), ইমরুল কায়েস (২৪), হ্যাপি (২১), হালিমা আক্তার (১৮) ও জহুরা আক্তার বিথি (১৮)। তারা সবাই আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ভাড়া থেকে প্রতারণা করে আসছিলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশুলিয়ার ওই এলাকার মোয়াজ্জেম হোসেন দুলালের আশুলিয়া গার্ডেন নিবাস নামের একটি বাড়িতে জীম ফোর্স গার্ড লিমিটেড নামের একটি প্রতারণার কোম্পানি খোলে চক্রটি। সুকৌশলে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয় বাড়িটিতে। এসময় তিন নারীসহ ১৪ জনকে আটক করে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। একই সাথে প্রতারণার শিকার ২০ জনকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর উপ পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা