জাতীয়

প্রগতিশীল নারী সংগঠনসমূহ১১ দফা দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে নারী গণসমাবেশের ঘোষণা দিয়েছে প্রগতিশীল নারী সংগঠনসমূহ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেলের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী সম্পা বসু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সিপিবির নারী সেলের কেন্দ্রীয় সংগঠক লুনা নূর, নারী অধিকার ফোরামের সহ-সাধারণ সম্পাদক আমেনা আক্তার, নারী সংহতি কেন্দ্রের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামলী শীল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী মুক্তি কেন্দ্রের সভাপতি বহ্নিশিখা জামালী।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, বিদ্যমান আইন, আইন প্রয়োগের প্রক্রিয়া, শিক্ষাব্যবস্থা, বিচারহীনতা এবং সর্বোপরি নারীর প্রতি সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির একজন পুরুষকে ধর্ষকে পরিণত করে। ধর্ষণ বিরোধী আন্দোলন একটি রাজনৈতিক ও মতাদর্শিক লড়াই। ধর্ষণ বন্ধ করতে হলে একইসঙ্গে বিদ্যমান সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। একইসঙ্গে এই অপরাধের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলন থেকে সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, পাহাড় ও সমতলের আদিবাসী নারীদের ওপর সব ধরনের যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ, সারাদেশে মাদক বন্ধে সরকারিভাবে কার্যকর ভূমিকা গ্রহণ এবং গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্যসহ নারী নির্যাতন ও ধর্ষণরোধে ১১ দফা দাবি তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লক্ষী চক্রবর্তী নারী নির্যাতন বন্ধে আগামী (২৭ নভেম্বর) এর নারী গণসমাবেশে দল-মত নির্বিশেষে সবাইকে উপস্থিত হয়ে নারী নির্যাতন ও ধর্ষণবিরোধী আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা