জাতীয়

রাজধানীর যেসব এলাকায় সকাল ৯/৫ গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক : তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাইপলাইনে গ্যাসের সরবারাহ বাড়ানোর জন্য পুরান ঢাকার একটি অংশে সোমবার সকাল নয়টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের গ্যাস সরবরাহ ফের চালু হবে বিকেল পাঁচটায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সে এলাকাগুলো হচ্ছে মুকিম কাট/বাজার হাইস্কুল এলাকা, বংশাল, মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতীবাজার, হোসনি দালান, নাজিরাবাজার ও তৎসংলগ্ন এলাকা। এসব এলাকায় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনে গ্যাস সরবারাহ বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বংশাল ও মুকিমবাজার প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিতরণ লাইনে সংস্কারকাজ করা হবে। এ জন্য সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মুকিম কাট/বাজার হাইস্কুল এলাকা, বংশাল, মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতীবাজার, হোসনি দালান, নাজিরাবাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস থাকবে না। তিতাস কর্তৃপক্ষ বলছেন, বিকেল পাঁচটার মধ্যে আবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা