জাতীয়

মুজিববর্ষ উদযাপনে সৌদি যুবরাজকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক : সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার ( ২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমন্ত্রণের বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করের ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে এখানে করোনার জন্য আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সুষ্ঠুভাবে সৌদি আরবে ফিরিয়ে নেওয়ার পথ সুগম করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে সৌদি সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানান।

তিনি বিশেষত আর্মাকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ ইত্যাদির আগ্রহের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

ড. মোমেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের সহায়তায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে ফিরে যাওয়ার গতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি রাষ্ট্রদূতকে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো এগিয়ে নিতে সকল সহযোগিতার আশ্বাস দেন। সূত্র : বাসস ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা