জাতীয়

জমজ বোনকে ধর্ষণের মামলা মামাতো ভাইয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদার ব্যাংক কলোনি এলাকায় ১১ বছরের জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফরহাদ (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ফরহাদ সম্পর্কে ভিকটিমদের মামাতো ভাই।

গত বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই দুই বোনের খালা বাদী হয়ে মুগদা থানায় মামলা করেন। তবে পুলিশ এখনও অভিযুক্তকে আটক করতে পারেনি।

এদিকে, রোববার (২২ অক্টোবর) বিকাল ৪টা ৪০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য জমজ দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসে মুগদা থানা পুলিশ।

এ বিষয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল করিম জানান, বুধবার দুপুর ১টার দিকে মুগদা ব্যাংক কলোনি এলাকায় একটি ভবনের তিনতলায় সুকৌশলে জমজ দুই বোনকে ডেকে নিয়ে প্রথমে একজনকে পরে আরেকজনকে ধর্ষণ করে। বাসায় গিয়ে মায়ের কাছে সব বলে দেয় ওই দুই বোন। পরে নিজেরা বসে মীমাংসা করতে চাইলে মেয়ের খালা এতে রাজি না হয়ে থানায় মামলা করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা