জাতীয়

র‌্যাব মহাপরিচালকের পর এবার করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রাতে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। তবে স্যারদের কোনো উপসর্গ নেই। বাসাতেই কোয়ারেন্টিনে আছেন। পুনরায় পরীক্ষার জন্য দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে জনসমাগমে গিয়েছেন। গত ১২ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার হাতে অস্ত্র তুলে দিয়ে দস্যু জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরেন ৩৪ জন।

শনিবার (১৪ নভেম্বর) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। ১১ নভেম্বর আক্রান্ত হয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ করোনায় আক্রান্ত হওয়ার পর মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৬ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের।

আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৬টি ল্যাবে ১৪ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার তিনটি। এ পর্যন্ত দেশে মোট ২৫ লাখ ৪১ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয় এক হাজার ৮৩৭ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা