জাতীয়

মিথ্যা কথা বেশি বললে আয়ু কমে যায় : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাস পুড়িয়ে বিএনপি এর দায় উল্টো অন্যদের ওপর চাপাচ্ছে। বিশ্বে মিথ্যা কথা বলার ওপর কোনও পুরস্কার থাকলে সেটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পেতেন। মির্জা ফখরুলের জেনে রাখা উচিত মিথ্যা কথা বললে মানুষের আয়ু কমে যায়।

রোববার ( ১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পুরো বিশ্ব করোনায় বিপর্যস্ত। আমাদের দেশের মানুষ করোনা পরিস্থিতিতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এ অবস্থায় বিএনপি আবারও আগের খেলায় মেতে উঠেছে। বিএনপি মানুষ পুড়িয়ে ও বাসে আগুন দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিএনপি নেতাদের নেতিবাচক কর্মকাণ্ডের কারণ দলটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের মন থেকে বিএনপি যোজন যোজন দূরে চলে যাচ্ছে। এ দলটি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালতেও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে রায় হয়েছে।

উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির কর্মসূচির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে আসে জেতার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের দলকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে। তাদের আন্দোলন অগণতান্ত্রিক। জনগণই এটা প্রতিহত করবে।

উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘এতেই প্রমাণিত হয়েছে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোনও ধরনের কারচুপি হয়নি। তা ছাড়া করোনা পরিস্থিতির কারণে ভোটার উপস্থিতি কিছু কম হতে পারে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা