জাতীয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, প্রতিদিন অন্তত ৪০ মিনিট হাঁটা ও টেনশনমুক্ত থাকা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে জীবন গতিময় করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।

রোববার ( ১৫ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ওয়েবিনারে অনলাইন ফার্মেসি ডায়াবেটিস স্টোর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোস্তাফা জব্বার।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘ডায়াবেটিস নীরব ঘাতকের মতোই প্রতি মুহূর্তে কিডনি, হৃদযন্ত্র ও চোখ নষ্ট করছে। নতুন নতুন রোগের জন্ম দিচ্ছে। ডায়াবেটিস সারানো যাবে না, তবে সচেতনতার মাধ্যমে জীবনধারা সঠিকভাবে পরিচালিত করতে পারলে ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তারও কোনও কারণ নেই।’

দেশে ডায়াবেটিস রোগীদের রক্ষায় জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম অসাধারণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘এক সময় ডায়াবেটিস যে একটা রোগ তার ধারণাই ছিল না। ডায়াবেটিসকে মারাত্মক জটিল করে দেখারও দরকার নেই।

আবার এটিকে অবহেলাও করা যাবে না। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা অপরিহার্য। সামগ্রিকভাবে অব্যাহত সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ সুফল পাওয়া সম্ভব।

ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠান কর্মসূচির প্রশংসা করেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘মানব সেবার চেয়ে ভালো কাজ হতে পারে না।’ মন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের জনকল্যাণমূলক কাজে অন্যরাও এগিয়ে আসবে।

ডায়াবেটিস স্টোরের প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন শিপনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার ও সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল। বক্তারা মানব সেবার অংশ হিসেবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা