জাতীয়

করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে আক্রান্ত ও সুস্থতা

নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে। অপরদিকে নমুনা পরীক্ষা, শনাক্ত ও সুস্থতার হার বেড়েছে।

৪৫তম সপ্তাহে (১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২৬ জন রোগীর মৃত্যু হয়েছে। ৪৬তম (৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত) সপ্তাহে মৃত রোগীর সংখ্যা ১২৪ জনে নেমে এসেছে। অর্থাৎ ৪৫তম সপ্তাহের তুলনায় ৪৬তম সপ্তাহে মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ কমেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৫তম সপ্তাহে ৯৩ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ১১ হাজার ৮০ জনের করোনা শনাক্ত হয়। ওই সপ্তাহে ১২ হাজার ৪২৩ জন সুস্থ হয়ে ওঠেন। ৪৬তম সপ্তাহে ৯৭ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ১১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়। আর ১১ হাজার ২৮১ জন সুস্থ হয়ে ওঠেন।

৪৫ ও ৪৬তম সপ্তাহের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে নমুনা পরীক্ষার হার ৩ দশমিক ৯৭ শতাংশ, শনাক্তের হার ৫ দশমিক ৮৮ শতাংশ শনাক্ত এবং সুস্থতার হার ৯ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৭৩ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫৩১ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৫টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫৭৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৯৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ১৩৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক শূন্য ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক শূন্য ০৩ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা