জাতীয়

ইথিওপিয়ায় ১০৪ বাংলাদেশি গার্মেন্ট শ্রমিক আটকে পড়েছেন

সান নিউজ ডেস্ক : ইথিওপিয়ার সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলে আটকে পড়েছেন ১০৪ গার্মেন্ট শ্রমিক। এই প্রবাসী শ্রমিকদের অন্যত্র সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের একটি গার্মেন্ট কোম্পানি।

ডিবিএল ইন্ডাস্ট্রিজ পিএলসি নামের ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান, আমাদের কারখানা চত্বরে বোমা ফেলা হয়েছে এবং ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য শ্রমিকদের সহায়তার প্রয়োজন।

গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের কর্মীরা এখন নিরাপদে আছেন। বিরোধপূর্ণ অঞ্চল থেকে শ্রমিকদের সরিয়ে নিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি।

ট্রাইগ্রের পরিস্থিতি এখনো অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এছাড়া সহিংসতা যেকোনো সময় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইথিওপিয়ায় বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, দূতাবাস পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। আটকা পড়া শ্রমিকদের সরিয়ে নেয়ার জন্য আমরা ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি।

প্রাথমিকভাবে আমরা তাদের নিরাপদ অঞ্চলে স্থানান্তরের চেষ্টা করছি বলেও জানান এই কূটনীতিক।

শনিবার ইথিওপিয়া সরকার বলছে, ক্ষমতাসীন দলের অনুগত বাহিনী উত্তরাঞ্চলীয় টাইগ্রে থেকে প্রতিবেশী আমহারা অঞ্চলে গোলা নিক্ষেপ করছে।

এতে চলমান লড়াই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। এমন এক সময় এই অভিযোগ আসছে, যখন হাজার হাজার ইথিওপীয় সীমান্ত পাড়ি দিয়ে সুদানে চলে যাচ্ছেন। সাহায্যকর্মীরাও টাইগ্রে অঞ্চলে ঢুকতে চাচ্ছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা