জাতীয়

অবশেষে বাংলাদেশ ব্যাংকের আরও দুই ডেপুটি গভর্নর

নিজস্ব প্রতিবেদক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর পর অবশেষে বাংলাদেশ ব্যাংক আরও দুইজন ডেপুটি গভর্নর পেতে যাচ্ছে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে অনুমোদনের জন্য দুইজন ডেপুটি গভর্নরের নাম চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

নির্বাচিত দুইজন ডেপুটি গভর্নর প্রার্থী হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলী হোসেন প্রধানিয়া।

নতুন দুজনের নিয়োগ হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সংখ্যা হবে চার।

২০১৬ সালে রিজার্ভ চুরির পর ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অপসারণ করা হয়। বেশ কয়েক বছর হলেও ওই দুই ডেপুটি গভর্নরের পদ আর পূরণ করা হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) চূড়ান্ত দুই প্রার্থীর নিয়োগ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাংশ পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদ বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ও যোগ্যতা অনুযায়ী দুই ডেপুটি গভর্নর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডেপুটি গভর্নর পদের জন্য সাক্ষাৎকার নেওয়া হয় না। কারণ তারা আগে থেকেই নিযুক্ত রয়েছেন।

তিনি আরও বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে ডেপুটি গভর্নর নিয়োগ দিতে দেরি হয়েছে। তবে প্রার্থী চূড়ান্ত হওয়ায় খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

এতদিন বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নরের পদ ছিল তিনটি। গত বছরে পদ সংখ্যা বৃদ্ধি করে চারটি করা হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে চার জন ডেপুটি গভর্নরের মধ্যে একজনকে নিয়োগ দিতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে।

২০১৯ সালের অক্টোবরে ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। পরবর্তী সময়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুইজন ডেপুটি গভর্নর নিয়োগ দিতে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাণিজ্যিক ব্যাংকে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্নরা ডেপুটি গভর্নর পদে আবেদন করতে পারবেন বলে পরের নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি শর্ত অন্তর্ভুক্ত করা হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা