জাতীয়

গিনেস বুকে নাম লেখালেন ফয়সাল-আলিফ দম্পতি

বিনোদন প্রতিবেদক : বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড পারফর্মেন্স ‘রকিং থাউজেন্ড’। আড়াই হাজার সংগীতশিল্পী নিয়ে চলতি বছর এটি অনুষ্ঠিত হয় দুবাইয়ে। গত ৩০ অক্টোবর গ্লোবাল ভিলেজের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। বিশ্বের ৭৯ দেশের মধ্যে লাল-সবুজের প্রতিনিধিত্ব করে গিনেস রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দীন ও লিড গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ।

আলিফ আলাউদ্দীন জানান, এর আগে ২০১৫ সালে ইতালিতে এই আসরটি হয়েছিল। সেবার এতে অংশ নেন এক হাজার শিল্পী। আর এবার এতে ছিলেন আড়াই হাজার পারফর্মার। যার ফলে পুরো আয়োজনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়। গ্লোবাল ভিলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজনটি হয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যেই তারা অনলাইনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট পেয়েছেন। শিগগিরই মূল কপিও হাতে পাবেন।

আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘এ বছর ওরা (গ্লোবাল ভিলেজ) বড় আকারে আয়োজন করেছে। যখন তারা মেসেজটি পাঠালো, তখন আলিফও আমার সঙ্গে জয়েন করে। তারা আমাদেরকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে ভিডিও পাঠাতে বলে।’

তিনি জানান, এবারের আয়োজনে ৯৬০ জন গিটারিস্ট ও সাড়ে ৬০০ কণ্ঠশিল্পী অংশ নিয়েছেন। সমবেত কণ্ঠে তারা অংশ নেন চারটি গানে। গানগুলো হলো- ‌উই ইউল রক ইউ, রকিং অলওভার দ্য ওয়ার্ল্ড, হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড ও ইউ গেট হোয়াট ইউ গিভ।

আলিফ আলাউদ্দীন বলেন, ‘সমবেত সংগীতে খুবই গুরুত্বপূর্ণ দিক হলো, সবার কণ্ঠ ও সংগীত একসঙ্গে মিলতে হবে। প্রতিটি নোট স্ক্যান করা হয়। আমরা দেড় মাস সময় নিয়ে চারটি গান অনুশীলন করেছি। তারপর অনলাইনে ভিডিওটি পাঠাই। পুরো আয়োজনটিই হয়েছে অনলাইনে।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা