জাতীয়

ন্যায়বিচার নিশ্চিতে সুপ্রিম কোর্টকে পদক্ষেপ নেয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক : বর্তমান প্রেক্ষাপটে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে ‘সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০১৯ গ্রহণ করে রাষ্ট্রপতি বিচারকদের বলেন, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করুন।

রাষ্ট্রপতি বলেন, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বিচারবিভাগ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে রিপোর্ট পেশ করেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম বিশেষ করে করোনাকালে বিচারকার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকার্যক্রম পরিচালনা করায় বিচারবিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, করোনায় বিচারবিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন এবং অনেকে মারাও গেছেন। তারপরও বিচারকার্যক্রম অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি তারিক-উল-করিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি নাইমা হায়দার। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা