জাতীয়

দেবোত্তর সম্পত্তি নিয়ে সংসদীয় কমিটির সুপারিশ সংবিধানের পরিপন্থী

নিজস্ব প্রতিবেদক : দেবোত্তর সম্পত্তি ভূমিহীনদের মধ্যে বরাদ্দের বিষয়ে ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির গত ৮ নভেম্বর, ২০২০-র বৈঠকের সুপারিশকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, এ সুপারিশ সংবিধানের ১২, ২৮ ও ৪১ অনুচ্ছেদের সম্পূর্ণ পরিপন্থী।

বুধবার (১১ নভেম্বর) পরিষদের সভাপতিত্রয় সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. নিমচন্দ্র ভৌমিক, সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেন, ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক সুপারিশ সরকার গৃহীত ও বাস্তবায়িত হলে তা এদেশের অপসৃয়মান সাম্প্রদায়িক সম্প্রীতিতে অধিকতর চিড় ধরাবে, ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন করবে, রাষ্ট্রের অন্যতম মৌলনীতি ‘ধর্মনিরপেক্ষতা’কে অধিকতর ঠুনকো করবে, ধর্মের কারণে রাষ্ট্রীয় বৈষম্য বহুলাংশে বাড়বে।

পরিষদ ২০১৩ সালে দেবোত্তর সম্পত্তি রক্ষায় প্রণীত বিল খানিকটা সংশোধনক্রমে চূড়ান্ত করে সংসদে উত্থাপনের জন্যে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা