জাতীয়

সুং গার্ডেন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পচা সবজি ও ময়লাযুক্ত ডিম দিয়ে তৈরি করছে খাবার। রান্নাঘরে কর্মীদের মুখে মাস্ক কিংবা মাথায় শাওয়ার ক্যাপ নেই। ট্রেড লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ ছাড়াই চলছে রেস্টুরেন্ট ব্যবসা। এসব অপরাধে রাজধানীর সুং গার্ডেন রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় বিএফএসএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। বিএফএসএ সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে নগরীর ইস্কাটন গার্ডেন এলাকায় অবস্থিত সুং গার্ডেন রেস্টুরেন্টে অভিযান পরিচালিত হয়।

অভিযানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হালনাগাদ লাইসেন্স, যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত কর্মচারীদের স্বাস্থ্যসনদসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়। এছাড়া রেস্টুরেন্টটির রান্নাঘরে পচা সবজি ও ময়লাযুক্ত ডিম পাওয়া যায়। রান্নাঘরে কর্মরত কর্মচারীদের মুখে মাস্ক কিংবা মাথায় শাওয়ার ক্যাপ ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা