জাতীয়

সিনিয়র অফিসারের নির্দেশে পালিয়েছে এসআই আকবর (ভিডিও)

নিজস্ব প্রতিনিধি, সিলেট : “আমি ভাইগা আসছি যে। বলছে সাসপেনশন করছে, অ্যারেস্ট করতে পারে। তবে বলছে, দুই মাস পর ঠান্ডা হয়ে যাবে। আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। আমি অন্য কোনো কারণে ভাগি নাই।” সিলেটের কানাইঘাটের ডনা সীমান্তে স্থানীয় আদিবাসীদের কাছে আটকের পর এমনটাই বলেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর।

দেখুন ভিডিওতে-

Akbar is not arrested by police but by local tribals (video)

Akbar is not arrested by police but by local tribals (video) #Akbar #police #local tribals

Posted by Sunnews24x7 on Monday, November 9, 2020

সোমবার (০৯ নভেম্বর) কানাইঘাটের ডনা সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় আদিবাসীদের হাতে আটক হয় এই পুলিশ সদস্য।

গেল ১১ অক্টোবর রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ১০ হাজার টাকার জন্য নির্যাতন করলে সকালে ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর থেকে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া পালাতক।

দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে সে। কিন্তু কার সহযোগিতায় লোকচক্ষুর আড়ালে আকবর? জবাবে বরখাস্তকৃত এই এসআই বলেন, আমার এক সিনিয়র অফিসার বলছিলো তুমি আপাতত চলে যাও। কয়দিন পর আইসো। দুই মাস পরে এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা