ঈশ্বরগঞ্জে অটোরিকশাসহ চালক রায়হান নিখোঁজ
সারাদেশ

ঈশ্বরগঞ্জে অটোরিকশাসহ চালক রায়হান নিখোঁজ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশাসহ চালক নিখোঁজের ঘটনা ঘটেছে। অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার এক দিন পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বলছে নিখোঁজ ব্যাক্তির সন্ধানে তারা কাজ শুরু করেছেন।

আরও পড়ুন : বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজ রায়হান মিয়া ভাড়ায় অটোরিকশা চালাতেন। রায়হান মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি থেকে বিভিন্ন রোডে গাড়ি চালাতেন। অটোরিকশা চালিয়ে যা উপার্জন করতেন, তা দিয়েই চলতো সংসার।উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে রায়হান মিয়া (১৭)।

শুক্রবার (২৪ জুন) সকাল ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সকাল ১১টার দিকে বড় ভাই ইমরান মিয়া তাকে খালবলা বাজারে দেখতে পান।

আরও পড়ুন : পদ্মা সেতুর শুভ উদ্বোধন

পরিবারের সঙ্গে গত শুক্রবার দুপুর ১২টার দিকে যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পায় পরিবারের লোকজন। পরে কোন সন্ধান না পেয়ে শনিবার দুপুরে থানায় সাধারন ডায়েরি করেন বড় ভাই ইমরান মিয়া।

পরিবারের ধারণা অটোরিকশা ছিনতাই করে রায়হানকে হয়তো হত্যা করে থাকতে পারে। ছেলের কোন খুঁজ না পেয়ে পরিবারে মাঝে দুশ্চিন্তা বিরাজ করছে। তাঁরা প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব নিখোঁজ রায়হান মিয়ার সন্ধান চান।

আরও পড়ুন : পদ্মা সেতুতে যানবাহন চলবে রোববার

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন, নিখোঁজ রায়হানকে খুঁজে বার করতে পুলিশ কাজ শুরু করেছে। ধারণা করছি, অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করা হয়ে থাকতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা