জাতীয়

ম্যাক্রঁকে হত্যার হুমকি দিল এমপি লিয়াকত 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ের সংসদ লিয়াকত হোসেন খোকার বক্তব্য এখন ট্যাক অব দ্যা ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। গত ২দিন ধরে দেশীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যমে তার সংবাদ প্রকাশিত হলে বিশ্ব তথা পুরো সোনারগাঁয়ের সর্বত্র ছিল আলোচনার কেন্দ্র বিন্দু। চায়ের দোকান, খাবার হোটেল থেকে শুরু করে যাত্রীবাহি বাস, সিএনজি ও রিক্সা চলাচলরত যাত্রীদের মধ্যে ছিল এই বক্তব্য।

তার এ বক্তব্য আর্ন্তজাতিক মিডিয়া বিভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করলেও সাধারণ জনগন ও মুসল্লীরা ইসলাম ও মহানবীকে দেয়া এ বক্তব্য স্বাগত জানিয়ে তাকে একজন মুমিম মুসলমান হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে ছবি পোষ্ট করেছেন। তবে কিছু লোক তার বক্তব্যটি দেয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন।

গত ২ নভেম্বর হেফাজতে ইসলামী প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে এক সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুলে ম্যাক্রঁকে উদ্দেশ্য করে বাংলাদেশে একজন সংসদ সদস্য বলেছেন, মি. ম্যাক্রঁকে সামনে পেলে তিনি হত্যা করতেন।

নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোমবার রাতে এক সমাবেশে এই মন্তব্য করেন। তার এই বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার ফেসবুক পেইজে আপলোড করেছেন।সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তার ভিডিও’ সুত্র ধরে বিভিন্ন আর্ন্তজাতিক মিডিয়া নিউজ করেছেন। সেখানে এমপি খোকা এমপি হিসেবে নয় সাধারণ মানুষ ও নবীর উম্মত হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুলে ম্যাক্রঁকে উদ্দেশ্য করে বলেন মি. ম্যাক্রঁকে সামনে পেলে তিনি হত্যা করতেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা