জাতীয়

বিদেশ থেকে এলেই কোয়ারেন্টিন বাধ্যতামূলক : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিদেশ থেকে এলেই কোয়ারেন্টিন বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় স্বাস্থ্যসচিব আবদুল মান্নানসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতি সামনে নিয়ন্ত্রণে থাকবে। আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে। ডাক্তার ও নার্সরা আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ। করোনা পরীক্ষার জন্য সক্ষমতার উন্নয়ন হয়েছে। দেশে করোনা পরীক্ষার কিটের কোনো অভাব নেই। আমরা আগের তুলনায় ভালো আছি।

ইতালি, ফ্রান্সসহ যেসব দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসছে সেসব দেশের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো দেশের জন্য বিশেষ ব্যবস্থা নেই। বিদেশ থেকে যারা আসবে তাদের জন্য কোয়ারেন্টিন ব্যবস্থা করা হবে। বিদেশ থেকে এলেই কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আরও একটি বিষয়ে গুরুত্ব দিয়েছি সেটা হলো মাস্ক পরিধানের বিষয়ে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে আমরা পরামর্শ দিয়েছি যে, সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করতে হলে সবাইকে মাস্ক পরে আসতে হবে। এ উদ্যোগটি সবাই প্রশংসা করেছে। ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক সত্যিকারের কার্যকরি একটি ব্যবস্থা। সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো এবং মাস্ক কীভাবে জনগণের নাগালের মধ্যে নিয়ে আসা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা