জাতীয়

ভূমি ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি নেই : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে কেউ সরকারি জমি দখল করতে পারবে না, যদি কেউ দখল করে বা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভূমি ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি নেই। দেশে আটটি জেলায় নয়টি উপজেলায় অনলাইনে মানুষ খাজনা দিচ্ছে স্বাচ্ছন্দে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আগামী ২০২১ সালের জুলাই মাস থেকে সারাদেশে পুনরায় অনলাইনে খাজনা নেওয়া শুরু হবে। ক্ষমতা যার কাছেই থাকুক মানুষ যেন ঠিকমত সেবা পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

রোববার (০১ নভেম্বর) দুপুরে সাভারের সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআইএ) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সাইফুজ্জামান বলেন, দেশে নারী নির্যাতন বেড়ে গেছে এটা দুঃখজনক, বিএনপি অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে সহযোগিতা না করে তাদের উস্কে দিচ্ছে তারা অপরাধীদের নিয়ে গেম খেলছেন। বাংলাদেশ একটি জনবহুল দেশ তারপরেও বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। অন্যায় করে কেউ পার পাবে না। বর্তমান সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না সবাইকে আইনের আওতায় আসতে হবে। ৪২ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিসিএস এর চারটি ক্যাটাগরির ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এটি এম নাসির মিয়া, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক তসলীমুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপাসহ প্রমুখ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা