জাতীয়

ওমরাহ হজ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কঠিন শর্তাবলী আরোপের মধ্য দিয়ে রোববার (১ নভেম্বর) থেকে ওমরাহ হজ শুরু হচ্ছে আজ।

ওমরাহ চালুর তৃতীয় ধাপে সৌদি আরবের বাইরের নাগরিকরাও ওমরাহ পালনের সুযোগ পাবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, প্রতিদিন ২০ হাজার লোক ওমরাহ পালন করতে পারবে এবং ৬০ হাজার লোক নামাজ আদায়ে সুযোগ পাবে।

ওমরাহ হজ পালনকারীদের খাবার, হোটেল, বিমান টিকিট ও যাবতীয় প্রয়োজন পূরণ করতে সৌদির পাঁচ শতকের বেশি ওমরাহ এজেন্সি কাজ করছে বলে জানা যায়।

মসজিদুল হারাম ও মসজিদে নববি পরিচালনা পরিষদের মুখপাত্র হানি হায়দার জানান, জেনারেল প্রেসিডেন্সি বিভাগ তৃতীয় ধাপে ওমরাহ যাত্রী ও মুসল্লিদের অংশগ্রহণের জন্য স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিদেশিদের ওমরাহ পালনের জন্য বেশ কিছু নির্দেশনা প্রকাশ করে সৌদি সরকার।

বিশেষ নির্দেশনাগুলো হলো :

এক. ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ হজ এজেন্সি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহ পালনের আবেদন সম্পন্ন করতে হবে।

দুই. করোনাকালে ওমরাহ পালনের জন্য কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সের লোক ওমরাহ পালনের সুযোগ পাবে।

তিন. ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।

চার. সৌদি আরব পৌঁছে সব ওমরাহ যাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

পাঁচ. ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ এজেন্সিকে দায়ভার গ্রহণ করতে হবে। ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে সীমিত পরিসরে চার ধাপে ওমরাহ চালুর ঘোষণা করে সৌদি সরকার। এ সময় কেবল সৌদিতে অবস্থানরত স্থানীয় নাগরিক ও প্রবাসীরা অংশগ্রহণের সুযোগ পায়। সূত্র : আল আরাবিয়া।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা