জাতীয়

২-৪ দিনের মধ্যেই করোনার ভ্যাকসিন আনার চুক্তি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করছে। ভ্যাকসিন আনার ব্যাপারে দু-চার দিনের মধ্যেই চুক্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩১ অক্টোবর) দুপু‌রে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে মন্ত্রী এ কথা জানান।

সামনে শীতের সময় করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে গেছে। যারা ভ্যাকসিন (টিকা) তৈরি করছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। দুই-চার দিনের মধ্যেই একটি চুক্তি হবে ভ্যাকসিন আনার ব্যাপারে।

তিনি বলেন, দেশ থেকে এখনও করোনা চলে যায়নি। আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আমেরিকাতে সোয়া দুই লাখ লোক মারা গেছে। যদিও আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলছি বিধায় আমরা ভালো আছি। আর কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সেক্রেটারি ইসরাফিল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।

পরে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা