জাতীয়

কাউন্সিলর পদ হারাচ্ছেন ইরফান সেলিম

নিজস্ব প্রতিবেদক : মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে সাজা হওয়ায় ইরফান সেলিম তার কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত হতে যাচ্ছেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোনো জনপ্রতিনিধির সাজা হলে আইন অনুযায়ী প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হয়। সে অনুযায়ী তাকে (ইরফান) সাময়িক বরখাস্ত করা হবে।

সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় সরকার বিভাগে গেলে এ সংক্রান্ত চিঠি জারি করা হবে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান ও তাঁর দেহরক্ষী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ইরফানকে মাদক নিয়ন্ত্রণ আইনে এক বছর ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে আরও ছয় মাস কারাদণ্ডাদেশ দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর জাহিদুলকে অবৈধ ওয়াকিটকি বহনের দায়ে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চকবাজারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় অভিযান পরিচালিত হয়েছে। এ সময় সাংসদ বাসায় ছিলেন না। অভিযান শেষে সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তার দুজনকে নিয়ে ওই বাসা থেকে বেরিয়ে যান অভিযানে অংশ নেওয়া র‌্যাব সদস্যরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা