জাতীয়

আজ থেকে কমতে পারে ইন্টারনেটের গতি

নিজস্ব প্রতিবেদ : বিদেশি একটি সাবমেরিন ক্যাবল (ট্রান্সমিশন লিংক) মেরামত করায় ইন্টারনেটের গতি কিছুটা কমতে পারে বলে জানায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

সোমবার (২৬ অক্টোবর) রাতে তিনি এ তথ্য জানিয়েছেন।

তবে দেশের দুটি সাবমেরিন ক্যাবলের মধ্যে কোনোটিরই সমস্যা হয়নি। অন্য দেশের একটি সাবমেরিন ক্যাবলে সমস্যা হলে তা মেরামতের প্রয়োজন পড়ায় বাংলাদেশে সমস্যা হতে পারে, যেটির লিংক দেশের কয়েকটি আইআইজি প্রতিষ্ঠান ব্যবহার করে বলে জানা গেছে।

দেশের কয়েকটি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প ট্রান্সমিশন লিংক হিসেবে চেন্নাই টু টুয়াজ (সিঙ্গাপুর) রুট ব্যবহার করে। ওই সাবমেরিন ক্যাবলের মালিক ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেল। এ রুটের লিংকের মেরামত কাজ চলার কথা সোমবার (২৬ অক্টোবর) থেকে আগামী শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত। এই সময়কালে দেশের যেসব আইআইজি ওই রুট ব্যবহার করে তাদের ইন্টারনেটের গতি কিছুটা কমতে পারে। অন্যদের সমস্যা হওয়ার কথা নয়।

আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘সাবমেরিন ক্যাবলের চেন্নাই টু টুয়াজ লিংক মেরামত চলাকালে দেশের ইন্টারনেটের ল্যাটেন্সি (ইন্টারনেটে প্রবেশের গতির অবস্থা) বেড়ে যেতে পারে। স্বাভাবিক কাজকর্মে কোনও সমস্যা না হলেও অনলাইন গেমিং ও রিয়েল টাইমে ইন্টারন্যাশনাল লেনদেন কিছুটা ধীরগতির হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা