জাতীয়

চলতি বছরই বাংলাদেশ ই-পাসপোর্টের যুগে প্রবেশ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের নভেম্বরেই বাংলাদেশ ই-পাসপোর্টের যুগে প্রবেশ করেছে। চলতি বছরের প্রথমে এর কার্যক্রম শুরু হলেও করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সেই কার্যক্রম ধমকে যায়। করোনা মহামারির কারণে লম্বা সময় পাসপোর্টের কার্যক্রম বন্ধ থাকায় ই-পাসপোর্টের কার্যক্রম গুছিয়ে নেয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

বর্তমানে দেশের ৬৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের মধ্যে ৫২টিতেই চলছে ই-পাসপোর্টের কাজ। কার্যক্রম সংশ্লিষ্টরা আশাবাদী, নভেম্বরের মধ্যে বাকি কার্যালয়েও শুরু হবে ই-পাসপোর্টের কার্যক্রম।

এদিকে, অত্যাধুনিক ই-পাসপোর্টের যুগে প্রবেশ করে বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি। একদিকে, পাসপোর্টের যাবতীয় কার্যক্রম ই-পাসপোর্টের আওতায় নিয়ে আসতে কাজ করছে, অন্যদিকে, চেষ্টা চলছে এমআরপির কাজ যথাসম্ভব কমিয়ে আনার জন্যও। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে নতুন এমআরপি ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম কমিয়ে দেওয়া হয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে যেমন শতভাগ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে, তেমনি নভেম্বরের মধ্যেই এমআরপি বন্ধ করারও সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) পাসপোর্ট অধিদপ্তরের একাধিক সূত্র ও কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। অধিদপ্তর বলছে, ই-পাসপোর্টের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এখন থেকে আর নতুন মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু বা মেয়াদোত্তীর্ণ মেশিন রিডেবল পাসপোর্ট রি-ইস্যুর আবেদন গ্রহণ করা হবে না। বিদেশ গমনেচ্ছুক সবাইকে ই-পাসপোর্ট নিয়েই দেশের বাইরে যেতে হবে। এতে হয়রানি যেমন কমবে, তেমনই সময়ও সাশ্রয় হবে। ইমিগ্রেশনে আগের মতো অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না।

জানা যায়, ২০১০ সালের জুন মাসে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) যুগে প্রবেশ করে বাংলাদেশ। তবে বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশও ই-পাসপোর্ট কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়। ২০১৬ সালে ই-পাসপোর্টের জন্য প্রকল্প হাতে নেয় সরকার। এ বছরের শুরুতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের উপহার হিসেবে ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেন।

ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, আমরা খুব শিগগিরই নতুন এমআরপির জন্য আবেদন ও পুরনো এমআরপি রি-ইস্যুর কার্যক্রম বন্ধ করে দেবো। এখন আমরা এমআরপি ছাপার কাজ কমিয়ে ই-পাসপোর্ট ছাপার কাজ বাড়িয়েছি, যেন গ্রাহকরা যথাসময়ে ই-পাসপোর্ট হাতে পান।

প্রকল্প পরিচালক বলেন, নতুন একটি সফটওয়্যারের সঙ্গে আমরা কাজ করছি। প্রথমদিকে কিছু সমস্যা ছিল, সেগুলো অনেকাংশে কমে এসেছে। আশা করছি সময়ের সঙ্গে আমাদের কাজের গতিও বাড়বে। এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর বলেন, সারাদেশে আমাদের ৬৯টি আরপিও (আঞ্চলিক পাসপোর্ট অফিস) রয়েছে। এর মধ্যে ৫২টিতে আমরা ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করতে পেরেছি। আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাকি ১৭টি আরপিওতেও ই-পাসপোর্টের কার্যক্রম চালু হবে। অর্থাৎ এই সময়ে দেশের যেকোনো পাসপোর্ট অফিস থেকেই ই-পাসপোর্ট গ্রহণ করা যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা