ছবি: সংগৃহীত
জাতীয়

বন্ধ গার্মেন্টস কারখানা দ্রুত চালুর আশ্বাস ; স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বন্ধ থাকা গার্মেন্টস কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করছি, বন্ধ কারখানাগুলো খুব শিগগিরই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিছু দুষ্কৃতকারী হামলা বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। তবে শ্রমিকদের যেসব দাবি ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। মজুরি বোর্ডও গঠন করা হয়েছে এবং শ্রমিকেরা এতে সন্তুষ্ট।

তিনি আরও জানান, গার্মেন্টস ও নিট খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গেও আগের দিন আলোচনা হয়েছে। আলোচনায় সংশ্লিষ্ট সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে বোর্ড গঠন করা হয়েছে এবং এর কার্যক্রমও শুরু হয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষি হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে সহায়ক ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে মজুরি বোর্ডেই বিস্তারিত আলোচনা হবে। বর্তমানে নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

অস্থিরতা তৈরির পরিকল্পনা ডিসেম্বরকে কেন্দ্র করে ছিল কি না এবং আগে থেকেই এ বিষয়ে গোয়েন্দা তৎপরতার ঘাটতি ছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য ও হীন স্বার্থ চরিতার্থ করতে অতীতের ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করছেন। এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলারচরে শুরু শুঁটকি মৌসুম

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গর্ব, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ...

উলিপুরে ইয়াবা সেবনকালে আটক ১, দুইজনকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন...

গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কাউকেই ছাড়া হবে না

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তফিজুর রহমান বলেছেন, শিল্প...

জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচার...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা