সারাদেশ

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার নূর আলম বিবাহিত এবং চার সন্তানের জনক। তাঁর বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার (২ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নূর আলম শেখ প্রায় ১৮ মাস ধরে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁওতে একটি জামে মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সুবাদে শিশুটির মায়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।

প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাঁকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন তিনি। একপর্যায়ে নিজের ধারণ করা আপত্তিকর ভিডিও গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চাপ দেন। অন্যথায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার তথ্য পাওয়ার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ বিপিএম ও এসআই রেজাউল কাজীসহ একটি দল এ অভিযান চালায়।

জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ বলেন, অভিযোগের তথ্য পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। রোববার রাতে জেলার শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে অভিযুক্তকে তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

যুবদলের গ্যাস বেলুন ও ব্যানার উড়ে গিয়ে পড়েছে ভারতের আসামে

মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

কমলগঞ্জের সৌন্দর্য গম্বুজবিশিষ্ট কেরামত আলী মসজিদ

মৌলভীবাজারের কমলগঞ্জে মো. কেরামত আলী জামে মসজিদ উপ...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

কফি উইথ করণ’-এর নবম সিজনের একটি পর্বে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা