ছবি: সংগৃহীত
জাতীয়

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শুভ মহালয়া। শনিবার (১০ অক্টোবর) ভোরে চণ্ডীপাঠ ও আগমনী গানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আবাহন জানান ভক্ত ও পুণ্যার্থীরা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ, আর দুর্গাপূজাকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোর থেকেই শুরু হয় চণ্ডীপাঠ, পিতৃতর্পণ ও বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনার পাশাপাশি দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ ও বিশ্বশান্তি প্রার্থনা করেন ভক্তরা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন বয়সী পুণ্যার্থী।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।

অন্যদিকে, রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় মহালয়ার বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে এ দেশের সব মানুষের পরিচয় হবে ‘বাংলাদেশি’। বিভাজনের পরিবর্তে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সরকার পূজামণ্ডপগুলোর আর্থিক অনুদান ও বরাদ্দ বাড়িয়েছে।

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধে এবং পূজা উদযাপন কমিটির নেতারা।

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনায় রাজধানীজুড়ে ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গোৎসবের আবহ। দেবী দুর্গার আগমনকে ঘিরে ভক্তদের প্রত্যাশা—অশুভ শক্তির বিনাশ, শান্তি প্রতিষ্ঠা এবং সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আসুক।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা