ছবি: সংগৃহিত
জাতীয়
মাদক ও আলামত উদ্ধার

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ও মাদক বিক্রির অভিযোগে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিভাগভিত্তিক অভিযানে সবচেয়ে বেশি ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া মতিঝিল বিভাগে ৬৪ জন, উত্তরা বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানকালে পুলিশ আসামীদের কাছ থেকে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, পাঁচটি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল ও একটি মোটরসাইকেল জব্দ করে। পাশাপাশি ইয়াবা সেবনের সরঞ্জাম হিসেবে তিনটি ফয়েল পেপার, পাঁচটি গ্যাস লাইট, দুটি পাইপ, একটি কর্ক ও দুটি কয়েন উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্রে জানানো হয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এই নিয়মিত অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা