জাতীয়

২৩ জুন ঘিরে কড়াকড়ি, ৬ জেলায় সেনা

নিজস্ব প্রতিবেদক

দেশে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ছয়টি গুরুত্বপূর্ণ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সোমবার (২২ জুন) জারি করা নির্দেশনায় বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কাঠামোর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে। তারা আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের অবৈধ সমাবেশ, মিছিল কিংবা উসকানিমূলক কর্মসূচির মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে সম্ভাব্য সহিংসতা ও জানমালের ক্ষতি রোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, ২৩ জুনকে ঘিরে রাজধানীতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রায় ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ডিবি, সিটিটিসি, ট্রাফিক ও অপারেশন বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসানো হবে এবং প্যাট্রোল ও ব্লকরেইড কার্যক্রম চলবে। গোয়েন্দা নজরদারি জোরদার করতে বিশেষ ইউনিট কাজ করবে এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

পুলিশের পাশাপাশি ১৫টি বিজিবি প্লাটুন ও র‍্যাবের বিশেষ টিমও নিরাপত্তা কার্যক্রমে যুক্ত থাকবে। পুরো রাজধানী পর্যবেক্ষণের জন্য চারটি কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি মনিটর করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কর্মসূচির মাধ্যমে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকলেও, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা জরুরি।

সরকারের এই আগাম নিরাপত্তা পরিকল্পনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা