জাতীয়

সাভারে মাদক কারবারির হামলায় ৩ সাংবাদিক আহত, আটক ৪

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে দুটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন এক মাদক কারবারি ও তার সহযোগীরা।

শুক্রবার (২২ মে) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

আহত ব্যক্তিরা হলেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দেশ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক তাইফুর রহমান, ক্যামেরাপারসন কাইয়ুম, চালক জয়নাল এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

আহত সাংবাদিকদের ভাষ্য, শুক্রবার সকালে অফিসের অ্যাসাইনমেন্টে মাদক ব্যবসা ও মাদকের বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহের জন্য সাভারের পশ্চিম রাজাশন এলাকায় যান তারা। স্থানীয় কয়েকজনের বক্তব্যসহ অন্যান্য তথ্য সংগ্রহ শেষে সেখান থেকে ফেরার সময় মাদক কারবারি শামীমের মাদক কেনাবেচার জন্য পরিচিত গলিতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিচ্ছিলেন। এ সময় অপরিচিত এক ব্যক্তি তাঁদের সঙ্গে কথা বলতে চান। গাড়ি থেকে তাইফুর রহমান নামার সঙ্গে সঙ্গে মাদক কারবারি শামীমসহ ৪০ থেকে ৫০ জন দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলাকারীরা তাদের ব্যবহৃত গাড়ির কাচ ভাঙচুর করেন এবং মারধর করেন। ধারালো চাকু দিয়ে তাইফুরের পেটে ও পিঠে এবং সাদ্দামের ডান চোখ লক্ষ্য করে আঘাত করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সাংবাদিক তাইফুর রহমান বলেন, ‘মারধর ও ছুরিকাঘাত করার পাশাপাশি আমাদের সঙ্গে থাকা যাবতীয় জিনিস ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে আমাদের তুলে শামীমের গ্যারেজে নিয়ে যায় হামলাকারীরা। সেখানেও আমাদের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে হাসপাতালে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানালে শামীম জানায়, পুলিশ আসছে, তারা এলে মুচলেকা দিয়ে তারপর যেতে হবে। এর কিছু সময় পর প্রথমে পুলিশের একটি টিম, পরে আরও কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্য ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।’

হাসপাতালে গুরুতর আহত অবস্থায় সাদ্দাম হোসেন বলেন, ‘সম্প্রতি মাদক কারবারি শামীমকে নিয়ে পৃথক দুটি প্রতিবেদন করা হয়। তুহিন ভাই আমার সঙ্গে যোগাযোগ করে মাদকের বিস্তার নিয়ে রিপোর্ট করার কথা জানিয়ে সহযোগিতার অনুরোধ করেন। তার অনুরোধে শুক্রবার দেশ টিভির টিমের সঙ্গে আমিও ছিলাম। হামলার এক পর্যায়ে শামীম পিস্তল ঠেকিয়ে আমাকে গুলি করতে উদ্যত হয়। আরেক ব্যক্তি তিন দফায় আমাকে ছুরিকাঘাত করে। একটি আঘাত আমার চোখের কোনায় লেগেছে। সম্প্রতি মাদক কারবারি শামীমকে নিয়ে রিপোর্ট করায় আমার ওপর তাদের ক্ষোভ ছিল।’

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মকর্তা সোনিয়া রহমান বলেন, আহত অবস্থায় দুজন রোগী এসেছেন। এর মধ্যে একজনের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আরেকজনের চোখে গুরুতর জখম আছে। তাঁকে ন্যাশনাল আই ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। অন্য যে রোগী স্থিতিশীল আছেন, তার স্বজনদের অনুরোধে তাকেও অন্যত্র রেফার করা হয়েছে। আহত উভয় ব্যক্তির শরীরেই ছুরিকাঘাতের চিহ্ন আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম সাভারের চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে রাজাসন এলাকায় একটি রিকশা গ্যারেজকে কেন্দ্র করে তিনি মাদক কারবার পরিচালনা করে আসছেন। এর আগে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন তিনি। সম্প্রতি র‌্যাব তার গ্যারেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। জড়িত শামীমসহ অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে। এ ছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা