ছবি: সংগৃহীত
জাতীয়

ফুলবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর

ফুলবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”।

শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ থেকে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সোহানুর রহমান এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেনসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা