ছবি: সান নিউজ
জাতীয়

যথাযোগ্য মর্যাদায় ভালুকায় পালিত হলো হানাদারমুক্ত দিবস

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় হানাদারমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।

১৯৭১ সালের এই দিনে মেজর আফসার উদ্দিন আহমেদের নেতৃত্বে ভালুকা পাক হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধ শুরুর সময় ব্রিটিশ সেনাবাহিনীর (অব.) সুবেদার আফসার উদ্দিন মাত্র একটি রাইফেল ও আট যোদ্ধাকে নিয়ে গড়ে তোলেন একটি গেরিলা ইউনিট। পরে ভালুকা থানা দখল করে সংগ্রহ করেন প্রায় ১৫টি রাইফেল, এলএমজি ও বিপুল গোলাবারুদ। এই শক্তিকে ভিত্তি করে তিনি প্রায় সাড়ে চার হাজার সদস্যের একটি বাহিনী গড়ে তোলেন, যা পরবর্তীতে এফজে–১১ সেক্টরের ‘আফসার ব্যাটালিয়ন’ নামে পরিচিতি পায়।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের বর্ণনায় জানা যায়, রাজৈ ইউনিয়নের পারুলদিয়া গ্রামের আব্দুল হামিদ মেম্বারের কাছ থেকে পাওয়া একটি রাইফেল দিয়ে শুরু হওয়া এই ইউনিট প্রথম গেরিলা ক্যাম্প স্থাপন করে মল্লিকবাড়ি বাজারে। পরে শ্রীপুরের কাউরাইদ থেকে খীরু নদীপথে আসা পাকসেনাদের অস্ত্রবোঝাই নৌকা আটক করে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে।

২৫ জুন ভাওয়ালিয়া বাজু এলাকায় শিমুলিয়া নদীর তীরে সংঘটিত ত্রিশ ঘণ্টার সরাসরি সংঘর্ষ ছিল ভালুকার মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের তিন দিকের আক্রমণে বহু পাকসেনা হতাহত হয়। পরদিন আকাশপথ থেকে পাক বাহিনীর হামলার মুখেও মুক্তিযোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।

এই যুদ্ধে মল্লিকবাড়ির অষ্টম শ্রেণির ছাত্র তরুণ যোদ্ধা আব্দুল মান্নান শহীদ হন। আহত হন মজিবর রহমানসহ আরও পাঁচ মুক্তিযোদ্ধা।

ভালুকার যুদ্ধের খবর সে সময় প্রচারিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিও এবং বিবিসিতে। একই সময়ে হানাদারদের সহযোগিতায় রাজাকার–আলবদররা ভালুকা অঞ্চলে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতন চালায়। আফসার ব্যাটালিয়নের গড়ে তোলা ভ্রাম্যমাণ হাসপাতাল যুদ্ধজুড়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে আফসার উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন এবং মল্লিকবাড়ির আব্দুল মান্নানসহ মোট ৪৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা