ছবি: সংগৃহীত
জাতীয়
জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা

ইসি ও আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক, সিসি ক্যামেরা ও মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত

সান নিউজ অনলাইন 

নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠকে চার কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

বৈঠকে ভোটের নিরাপত্তা, বাহিনী মোতায়েন পরিকল্পনা, মাঠপর্যায়ের সমন্বয় ও নির্দেশনা চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার আগে ভোটকেন্দ্রের নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন, নির্বাচনি সরঞ্জাম পরিবহন ও সংরক্ষণ, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ প্রায় দুই ডজন বিষয়ে আলোচনা হবে।

ইসি নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে আইন-শৃঙ্খলা বাহিনীর ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি চূড়ান্ত করার পরিকল্পনা করছে। সম্ভাব্য বিশৃঙ্খলাকারী ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা হবে।

প্রত্যেক ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট সাত লাখের বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন থাকবে, যার মধ্যে আনসার–ভিডিপি প্রায় সাড়ে পাঁচ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। এছাড়াও পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ড মাঠে দায়িত্ব পালন করবেন।

বৈঠকের অন্যান্য আলোচ্যসূচিতে রয়েছে—অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ, বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা, মনোনয়নপত্র দাখিল থেকে প্রতীক বরাদ্দ পর্যন্ত বাড়তি আইন-শৃঙ্খলা মোতায়েন, সারাদেশ থেকে পোস্টার ও ব্যানার অপসারণ, নির্বাচনি সরঞ্জাম নিরাপত্তা, হেলিকপ্টার সহায়তা, ড্রোন ব্যবহার নিষিদ্ধকরণ, পোস্টাল ভোটিং নিরাপত্তা এবং সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে প্রযুক্তি ব্যবহার।

সিইসি জানান, ভোটার তালিকা, মনোনয়নপত্র এবং নির্বাচনী বিধিমালা মুদ্রণের কাজ শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ ও গণভোট একদিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, এ কে এম শহিদুর রহমান, মো. গোলাম রসুল, মো. ছিবগাত উল্লাহ এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা