ছবি: সংগৃহীত
জাতীয়

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু: ২১ হাজারেরও বেশি নিবন্ধন সম্পন্ন

সান নিউজ অনলাইন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন কার্যক্রম শুরু করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে সোমবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২১ হাজার ৪৭ জন প্রবাসী ভোটার তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ১৯ হাজার ১৬৪ জন এবং নারী ১ হাজার ৮৮৩ জন। নিবন্ধন কার্যক্রমে প্রবাসীরা শুধুমাত্র সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে পারবে, যেখান থেকে তারা ভোট দিতে ইচ্ছুক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসীরা ভোটের জন্য নিবন্ধন করবেন। পরবর্তী সময়ে ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব, ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ) অঞ্চলের প্রবাসীরা নিবন্ধন করবেন।

নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীরা Google Play Store বা App Store থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। ব্যবহারকারীরা বাংলা বা ইংরেজি ভাষা যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। নিবন্ধনকালে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলী অ্যাপে বিস্তারিত দেওয়া থাকবে। এছাড়া, বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে ভোটারদের সঠিক ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক।

নির্বাচন কমিশন আশা করছে, পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরাও দেশের জাতীয় নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা