ছবি: সংগৃহীত
জাতীয়
জাতীয় নির্বাচনে

দল ও প্রার্থীর প্রচারণায় নতুন নিয়ম, পোস্টার-ড্রোনে কঠোর নিষেধাজ্ঞা

সান নিউজ অনলাইন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীদের প্রচারণায় কঠোর আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালা অনুযায়ী, প্রচারণায় পোস্টার বা ড্রোন ব্যবহার করা যাবে না। পাশাপাশি বিদেশে কোনো ধরনের সভা, সমাবেশ বা প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ জারি করে ইসি এসব বিধান যুক্ত করেছে। ইসি সচিবের স্বাক্ষরিত এ বিধিমালায় রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য কী করা যাবে এবং কী করা যাবে না—তা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।

বিধিমালায় বলা হয়েছে, আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তদন্ত শেষে প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা ইসির হাতে থাকবে। এছাড়া প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা, আর দলের ক্ষেত্রে দেড় লাখ টাকার অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

নির্বাচনের সময় কোনো প্রার্থী বা দল ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করতে পারবে না। প্রচারণায় পলিথিন বা রেকসিনজাত সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যাতে পরিবেশ দূষণ না ঘটে। শব্দসীমা সর্বোচ্চ ৬০ ডেসিবল পর্যন্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদেশে জনসভা, পথসভা বা যেকোনো প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সুযোগ-সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি), যেমন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদেরও প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি, পদের নাম ও প্রতীক ব্যবহার করা যাবে না, তবে প্রার্থী বা তার পক্ষে থাকা কেউ ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন।

নতুন আচরণবিধিতে “গুরুতর অপরাধ” হিসেবে সংজ্ঞায়িত ধারা যুক্ত হয়েছে। এতে আরপিও (Representation of the People Order) এর ৯১ ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিধান স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে।

এবার প্রথমবারের মতো দেশে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করা হচ্ছে। এতে তিন ধরনের দেশীয় ভোটার ও প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিতে পারবেন।

এছাড়া রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে এক মঞ্চে সব প্রার্থীকে নিয়ে তাদের ইশতেহার পাঠ করার ব্যবস্থাও থাকবে, যাতে ভোটাররা তুলনামূলকভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

ইসি জানিয়েছে, এই আচরণবিধি ও সংশোধিত আইনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের আইনি ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন হয়েছে। এর আগে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান, কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষক নীতিমালা ও সাংবাদিক নীতিমালাসহ একাধিক আইন সংস্কার করেছে ইসি।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা